
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাবনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টায় পাবনা শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল টাউন হল মাঠে পাবনা সদর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মীর্জা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে এম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু, আসলাম হামিদ খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আগা মোহাম্মদ মঞ্জরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ডাঃ আহমেদ মোস্তফা নোমান, মনোয়ার হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ সাজ্জাতুল ইসলাম নাদিম, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, জেলা জাসাসের সাবেক সভাপতি ডাঃ বাবলু, জেলা ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মোঃ লিটিন হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে আয়োজক তসলিম হাসান খান সুইট বলেন, ঐক্যবদ্ধভাবে দল ও দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে ভেদাভেদ ও মতভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট দোয়া পরিচালনা করেন। ইফতার মাহফিলে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
