
রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।
১৩ মে বুধবার সকাল দশটায় বড়গাছী ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ মে ২০২৬ যুগান্তর পত্রিকায় বড়গাছির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান
পবায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ শিরোনামে আমার নামে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ করা হয়। এ নিউজের আমি প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন যুগান্তর পত্রিকায় যে নিউজটি করা হয়েছে আমার নামে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট । নিউজ করার ব্যাপারে আমাকে কোন প্রশ্ন করে নাই আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে যেসব অভিযোগগুলো আমার নামে তুলে ধরা হয়েছে এগুলো সব বানোয়াট কথা।
আমি আমার ইউনিয়নে যতগুলো কাজ করেছি রাস্তা, কুকুরের কাজ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ যে সকল কাজ আমি করেছি তা সবগুলোই আমার কাছে হিসেব আছে কেউ যদি তা চাই আমি তা দেখাতে পারবো।
আমার বিরুদ্ধে যে নিউজ করা হয়েছে তা তদন্ত করার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি এবং আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করার জন্য আমি আইনিগ ব্যবস্থা নিব যুগান্তর পত্রিকার বিরুদ্ধে।
