
_র্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র্যাব-৬, সদর কোম্পানি খুলনা এর যৌথ অভিযানে যাবৎজীবন কারাদন্ডে সাজাপ্রাপ্ত হত্যা মামলার ০১ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার।
বিস্তারিত:
অদ্য ১৪ মে ২০২৬ তারিখ ১৯.৫০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এবং র্যাব-৬, সদর কোম্পানি খুলনা এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক এর যৌথ নেতৃত্বে¡ র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বনগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং-০৬, তাং-১৮/১২/২০১৭ খ্রিঃ, জিআর-১৯৪/১৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ এর যাবৎজীবন কারাদন্ডে সাজাপ্রাপ্ত হত্যা মামলার ০১ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রশিদ কাজী (৪৫) পিতা-আকাই কাজী, সাং-কন্ঠগজরা (চড়), থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
