
ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. শান্ত হাসান শুভ (২৫), পাথরঘাটা; মো. জোবায়ের আহমেদ (২৪), বোয়ালমারী এবং মো. মোশাররফ হোসেন (৩৬), ভদ্রপাড়া, ভাঙ্গুড়া।
ভ্রাম্যমাণ আদালত প্রথম দুই আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তৃতীয় আসামি মো. মোশাররফ হোসেনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।
অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আফগানির পুলিশ একটি দল উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
