
পাবনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আশরাফিয়া মাদ্রাসার কিতাব বিভাগের খুসুসি জামাতের এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই ছাত্রের নাম আকাশ খান। সে পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা রন্জু খানের ছেলে। গত শনিবার ১৩ জুন থেকে সে নিখোঁজ রয়েছে। এদিকে সন্তানকে হারিয়ে তার পিতা-মাতা ও পুরো পরিবার বর্তমানে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
পারিবারিক ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত শনিবার ১৩ জুন ফজরের নামাজের সময় ঘটনাটি ঘটে। ওই সময় মাদ্রাসার মূল ফটক (মেইন গেট) তালাবদ্ধ ছিল এবং সেখানে সিকিউরিটি ডিউটিতে নিয়োজিত ছিল। আকাশ খান কোনো এক অজ্ঞাত কারণে মাদ্রাসার পাশে অবস্থিত বিআরটিসি বাস ডিপোর দেয়াল টপকিয়ে বাইরে বের হয়ে যায়।
এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
আকাশের আকস্মিক নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই ছাত্রের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের মোবাইল নম্বর 01723-813410
আপনার একটি ছোট চেষ্টা বা সঠিক তথ্য একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে এবং পিতা-মাতার কোল খালি হওয়া থেকে রক্ষা করতে পারে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ।
