
৭১ টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি, সকলের প্রিয় ও সুপরিচিত গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।
হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত থাকা এই কলমযোদ্ধার আকস্মিক অসুস্থতায় তার পরিবার ও গণমাধ্যমকর্মী সহকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
রাসেলের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তার পরিবার, পাবনার সাংবাদিক সমাজ এবং শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে তারা পাবনাবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আকুতি জানিয়েছেন, যেন মহান আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
”মহান আল্লাহ পাক সহায় হোন। তিনি যেন আমাদের প্রিয় ভাই ও সহকর্মী মোস্তাফিজুর রহমান রাসেলকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।”
