
আজ বিকাল ৪:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অব.), উপদেষ্টা, এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বর্তমান প্রেক্ষাপটে বিকাশ-সংশ্লিষ্ট প্রতারণা, আর্থিক জালিয়াতি ও এর অপব্যবহার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং প্রতারণা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ ও বিকাশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
বিকাশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম মনিরুল করিম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বিভাগীয় প্রধান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড এবং জনাব মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।
সাক্ষাৎকালে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://shorturl.fm/1EdSP
https://shorturl.fm/02Uky