
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন পেয়েছেন আব্দুস ছালাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
আব্দুস ছালাম এর আগে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি সদর থানায় দায়িত্বে ছিলেন।
নতুন দায়িত্বে আব্দুস ছালাম পাবনা জেলা গোয়েন্দা পুলিশের কার্যক্রম পরিচালনা করবেন।
