
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সন্ধ্যয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড সভাপতি মাওঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী,উপজেলা মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারী ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাস্টার মোঃ ইউছুফ আলী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুক মন্টু,ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ মোবারক হোসাইন,জামায়াত নেতা মাওঃ মাহবুবুর রহমান,ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারী মাওঃ হাবিবুর রহমান,ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহকারী সেক্রেটারী বদরুল আলম সিদ্দিকী মিঠু,ওয়ার্ড বায়তুলমাল সেক্রেটারী মেঃ আয়ুব আলী,ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মাস্টার আব্দুর রহমান বাবু,ইউনিট সভাপতি হাফেজ মোঃ ফরিদ হোসাইন সহ অন্যন্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকা- পরিচালনা এবং দলীয় আদর্শ প্রচারে এই কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। কার্যালয় উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।”
ছবিঃকালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
