
দায়িত্ব, নিষ্ঠা আর মানুষের প্রতি আন্তরিকতার স্বীকৃতি মিলল এবার আনুষ্ঠানিকভাবেই। জানুয়ারি মাসে মহাদেবপুর থানার সার্বিক কর্ম মূল্যায়নে নওগাঁ জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার সাবেক ওসি শহিদুল ইসলাম শহিদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে সহজ যোগাযোগ গড়ে তোলার জন্য তিনি সহকর্মী ও এলাকাবাসীর কাছে দীর্ঘদিন ধরেই প্রশংসিত। তার এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দায়িত্বশীল পুলিশিংয়ের একটি ইতিবাচক উদাহরণ হিসেবেও দেখছেন অনেকেই।
সহকর্মীরা বলছেন, কর্মস্থলে দৃঢ় নেতৃত্বের পাশাপাশি মানবিক আচরণই তাকে আলাদা করে তুলে ধরেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার মানসিকতাই তাকে এই সম্মান এনে দিয়েছে।
এই অর্জনে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ–এর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় সচেতন মহল।
