
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার আসন্ন২নং বাঙ্গালা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়াম্যান ২
তার ওনেক অবদান আছে
সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা
সাবেক সাংগঠনিক সম্পাদক বি এন পি।
প্রত্যাশী সবুজ তালুকদার (তালুকদার ) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকেলে ৪ ঘটিকায় ২নং বাঙ্গালা এলাকায় তার নিজস্ব বাসভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ২নং বাঙ্গালা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়, যা এলাকাজুড়ে এক মিলন মেলায় পরিণত হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন ২নং বাঙ্গালা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,,৷৷৷৷৷৷৷৷৷ আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সবুজ তালুকদার (তালুকদার ) বলেন, “আমি বাঙ্গালা ইউনিয়ন সেবা করার লক্ষ্যে মেয়র পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি, তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে মতামত দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “উন্নয়ন, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, সবুজ তালুকদার (তালুকদার ) দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং মাঠপর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
