
দিনাজপুরের ফুলবাড়িতে দলতলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অ্যাটিস্টিক বিদ্যালয় প্রতিবন্ধীদের সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৭ মার্চ সকাল ১১ টায় শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী এটিস্টিক এর মাঝে ঈদ উপহার সামগ্রী সেমাই , খেজুর দুধ পাউডার, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা হয় ।
অসহায় বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার , দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অ্যাটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা আক্তার, বুদ্ধির প্রতিবন্ধী ও এটিস্টিক বিদ্যালয়ের উপদেষ্টা ও দাতা সদস্য আজিজুর রহমান প্রমোখ।
ঈদ সামগ্রী বিতরণের সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
