
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের খুব্দিপুর চৌমুহনী থেকে শান্তির মোড় পর্যন্ত প্রায় ০১ কিলোমিটার হেয়ারিং বণ্ড রোডের উদ্বোধন করা হয়েছে।১২ এপ্রিল সকাল ১১ টায় রোডের উদ্বোধন করেন সাতক্ষীরা ০৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার।তিনি সংক্ষিপ্ত পথ সভায় বলেন,এলাকার সার্বিক উন্নয়নের আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। রাস্তার কাজ সততার সাথে করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আহবান জানান। জনগণকে কাজ বুঝে নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী,সেক্রেটারি আহমদ শাহ মাসুদ,বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি গাজী মিজানুর রহমান, বিএনপির নেতা শেখ গোলাম মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মোঃ মফিজুর রহমান মফিজ,ঠিকাদার মারুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবিঃ সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি রোডের কাজ উদ্বোধন করছেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার।
