
ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মিল্টনসহ ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা টার্মিনালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, যানজট নিরসন, টিকিটিং ব্যবস্থার শৃঙ্খলা, অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মহাখালী বাস টার্মিনালে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে নজরদারি ও পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
