
বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যুব বিষয়ক জাতীয় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন
মোঃ মনিরুজ্জামান মুন্না
বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যুব বিষয়ক জাতীয় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুলকে কেন্দ্রীয় সমন্বয়কারী এবং ঢাকা মহানগর বাংলাদেশ প্রেসক্লাব শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিবুল হক রানিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে দেশপ্রেম ও অধিকার সচেতনতা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, মন্ত্রণালয়ভিত্তিক প্রতি বছর ঢাকায় অধিকার সচেতনতামূলক মোট ৪৭টি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে।

বিশেষ করে যুবসমাজের অধিকার ও জীবনমান উন্নয়নে যুব মন্ত্রণালয়ের করণীয় এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরতে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। এ লক্ষ্যে যুব বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের সফলতা কামনা করেন।
