
নিউজ ডেক্সঃ
রাজশাহীর শাহ্ মখদুম থানাধীন বিকেএসপির সামনে অভয়ের মোড়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নিহতের পরিচয় নিশ্চিত করা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
