
চাটমোহরের মথুরাপুরে গৃহবধূর আত্মহত্য
পাবনার চাটমোহর উপজেলায় নিজ বসতঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মোছা. জাহেরা বেগম (৬৫)। তিনি মো. জয়নাল হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর ডাক এলাকার ভাদ্রড়া পশ্চিম পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় প্রতিবেশীদের বরাতে জানা গেছে, জাহেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। পরে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি চাটমোহর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
