Oplus_16908288

নিউজ ডেক্সঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এ তথ্য জানিয়েছেন ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বিষয়টি জানান। এ সময় তার সঙ্গে ছিলেন মিসিন্তা লাসে, আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।
ড. ইভার্স ইয়াবস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণেই ইইউ এই পর্যবেক্ষক মিশন পাঠাচ্ছে। তাদের পর্যবেক্ষণ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার প্রশ্ন নেই বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও জানান, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে অবস্থান করছে। মূল নির্বাচনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল দেশে আসবে।
ইইউ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
