
ইনফরমেশন মিডিয়া নিউজ ডেক্সঃ
গার্ড অব অনার প্রদান :
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (হাজীপাড়া, আটঘরিয়া, পাবনা) এর জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ খ্রি.
রাষ্ট্রের পক্ষ থেকে এই সম্মান জানানো হয় তাঁর মহান মুক্তিযুদ্ধকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ। জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে জাতি এক অকুতোভয় সন্তানকে হারালো। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
