
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে চিত্র প্রদর্শনীর উদ্বোধন
সাদ্দাম হোসেন,বিশেষ প্রতিনিধি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে বগুড়া মিডিয়া এন্ড কালচারের উদ্যোগে দুইদিনব্যাপী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বগুড়া মিডিয়া এন্ড কালচারের সদস্যসহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য।
