
রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন
আব্দুল্লাহ আল আমিনঃ
রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের (যার রেজিঃ নং- রাজঃ ৯৯৬) নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আশরাফুদ্দৌলা আরজু। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির শপথ পাঠ করান সাবেক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান লিটন পারভেজ।
শপথ গ্রহন করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আলী, সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন, সহ সভাপতি পারভেজ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ, সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রবি খান, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক অন্তর দাস, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ছাব্বির হোসেন, কার্যকরী সম্পাদক সাবু, আহসান হাবীব জয়।
অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ, অতিথি ও নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ, সংক্ষিপ্ত আলোচনা মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ রংপুরের সকল স্তরের মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ১৪ নভেম্বর/২০২৫, নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৪৫ জন ভোটারের মধ্যে ৮’শত জনের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্বাচন করা হয়।
রংপুর অফিস
০১৭২৬৭৬০১৮৯
