
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজকে ২০জানুয়ারি ২০২৬ তারিখে কাপ্তাই উপজেলার মডেল মসজিদ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার রহমাতুল্লাহ ও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন। এবং আরো,
উপস্থিত ছিল উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, বিএনপির নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, জাতীয়তাবাদী আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শই আজকের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথনির্দেশনা দেয়।
মিলাদ মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় আলেমগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
