
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৪ শে জানুয়ারি (শনিবার)বিকাল ৪ টায় কৃষ্ণনগর ইউনিয়নের কৃষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক ঐতিহাসিক কৃষক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য উপ অধ্যক্ষ আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ড মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদসহ
দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কৃষক,শ্রমিক,কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ছবিঃ কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতে ইসলামীর কৃষক ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা ৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
