
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগ উপলক্ষে লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ল্যাবরেটরি কিন্ডারগার্ডেন স্কুলে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদ মডেল মসজিদ কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মডেল অডিটর নুর ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য রিয়াজুল ইসলাম। উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কমিটি এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, জনবল নিয়োগের জন্য মোট তিনটি পদে ৪৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৩৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৮ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন।
পদভিত্তিক উপস্থিতির বিবরণ অনুযায়ী
ইমাম পদে আবেদন করেন ২৫ জন, পরীক্ষায় অংশ নেন ১৯ জন। মোয়াজ্জেম পদে আবেদন করেন ১০ জন, পরীক্ষায় অংশ নেন ৮ জন। খাদেম পদে আবেদন করেন ১২ জন।
