
জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের (ভোট গ্রহণ কর্মকর্তা) জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার একটি সরকারি কর্ণফুলী কলেজ,
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা, ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোট গ্রহণ চলাকালীন দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা থেকে আগত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে আরও সচেতন ও দক্ষ হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এই আয়োজন তাদের দায়িত্ব পালনে বাস্তবভিত্তিক জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
