
কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কাপ্তাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির অন্যতম ত্যাগী নেতা মরহুম নিজামীর স্মৃতিতে আবেগঘন হয়ে ওঠে আজকের জনসভা। ২২ জানুয়ারি ২০২৬
তারিখে কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় দীর্ঘদিন পর মরহুম নিজামীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় রাঙামাটি–২৯৯ পার্বত্য আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও তাঁর স্ত্রীর।
সাক্ষাৎকালে মরহুম নিজামীর রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও দলের প্রতি নিঃস্বার্থ
ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপেন দেওয়ান। দীর্ঘদিন পর এই সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি অতীতের আন্দোলন–সংগ্রামের নানা স্মৃতি নিয়ে কৌশলগত আলোচনা হয়।
উল্লেখ্য, কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ত্যাগী এই নেতা মরহুম নিজামী ২৯ মে ২০২১ তারিখে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর দীর্ঘদিন তিনি রাজনীতির অঙ্গন থেকে কার্যত বিচ্ছিন্ন ছিলেন। অসুস্থতা ও পারিবারিক কারণে চট্টগ্রামে কন্যার সঙ্গে সময় কাটানোর ফলে দীর্ঘ সময় তিনি কোনো নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি।
আজকের জনসভায় উপস্থিত হয়ে দীর্ঘদিন পর পরিচিত মুখ ও দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে তাঁর মন যেন উজাড় হয়ে যায়। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি ত্যাগ ও ভালোবাসার একটি পরিবার।
জনসভায় উপস্থিত নেতা-কর্মীরাও মরহুম নিজামীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
