
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে দুইদিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে কাপ্তাই উপজেলার হর্টিকালচার ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব,,,
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, উপ-পরিচালক (কৃষি), রাঙামাটি পার্বত্য জেলা। বিশেষ অতিথি ও
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অরুণ চন্দ্র রায়, অতি উপ-পরিচালক (কৃষি), রাঙামাটি।
অরুণ চন্দ্র রায় তাঁর বক্তব্যে খাদ্য পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বাড়ির আঙিনায়
পরিকল্পিতভাবে শাকসবজি ও ফলমূল চাষের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। এতে একদিকে যেমন পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে পারিবারিক অর্থনৈতিক সাশ্রয়ও হবে।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি সম্পর্কে দক্ষ করে তুললে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। পার্বত্য অঞ্চলে বাড়ির আঙিনাভিত্তিক বাগান একটি কার্যকর সমাধান।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পুষ্টি বাগান, সবজি চাষ, ফলদ বৃক্ষ রোপণ ও পরিচর্যা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা।
