
আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ আসনে উঠান বৈঠক করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জনাব মোঃ সেলিম রেজা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কাজিপুর -১ সিরাজগঞ্জ সদরের বাগবাটি, পিপুলবাড়িয়া এবং ছোনগাছা ইউনিয়নের ফুলকোচা সহ বিভিন্ন জনবহুল এলাকায় উঠান বৈঠক করেছেন। এসময় সেলিম রেজা আসন্ন নির্বাচনে উন্নয়নের মার্কা হিসেবে ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, ‘ বিগত ৫৪ বছরের ইতিহাসে কাজিপুরের এই আসনে বিএনপি পাস করেনি। এবার সুযোগ এসেছে ইতিহাস পাল্টে উন্নয়নে অংশ নেবার। আপনারা সেই ইতিহাসের অংশীজন হতে এবার ধানের শীষে ভোট দেবেন।
বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এম এ মান্নান খান প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম মির্জা, ইউনিয়ন বিএনপির বর্ষিয়ান নেতা ফরিদ উদ্দিন আক্তার লেবু, আব্দুল মোমিন মেম্বার, মিলন মাষ্টার, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম উক্ত নির্বাচনী গণসংযোগে উপস্থাপনার দায়িত্ব পালন করেন বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমূখ।

উল্লেখ্য যে উক্ত নির্বাচনী গণসংযোগে ধানের শীষের মনোনীত প্রার্থী সেলিম রেজা সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে ওই এলাকায় সাধারণ জনগণের কাছে ভোটের প্রচারণায় অংশ নেন
