
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে কাপ্তাই উপজেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নির্বাচনীয় এজেন্সি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নির্বাচন পরিচালনা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব। তিনি নির্বাচনীয় এজেন্সির দায়িত্ব বণ্টন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ভোটার উপস্থিতি নিশ্চিতকরণ এবং দলীয় এজেন্টদের প্রস্তুতি নিয়ে
দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিলদার হোসেন ও আনোয়ার হোসেন। এছাড়াও ইব্রাহিম, তনু, ডালিম, মফিজ, তালুকদারসহ কাপ্তাই উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও বেশ কয়েকজন নাম না জানা স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দলীয় এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে
ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে হবে। সভা শেষে নির্বাচনীয় প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
