
সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট
(বিএসপিআই), কাপ্তাই-এর আয়োজনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ হতে ০৩
ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে।
এ কর্মসূচিতে বিএসপিআই-এর শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইনস্টিটিউটের কর্মচারী সমিতির সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত
উল্লাহ (চীফ ইনস্ট্রাক্টর, অটোমোবাইল টেকনোলজি)-এর নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীসহ আনুমানিক ৩০ জন উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালীন সময়ে বক্তারা অবিলম্বে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচি চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
