
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় মুখর হয়ে উঠেছে তৃণমূল। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ৪ নং পরানগঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাহেবকে বিজয়ী করতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। তাকে বিজয়ী করতে পরানগঞ্জের সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ।”
প্রচারণায় রোকনুজ্জামান সরকার রোকনের সাথে আরও উপস্থিত ছিলেন:
* জাহাঙ্গীর আলম জুয়েল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।
* মোহাম্মদ রুবেল মিয়া, সভাপতি, সচেতন নাগরিক ফোরাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা।* আলী হোসেন সরকার যুবদল নেতা ময়মনসিংহ কোতোয়ালি থানা শাখা
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী । নেতৃবৃন্দ ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরানগঞ্জ ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝেও এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ ফিরে আসায় তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে উন্মুখ হয়ে আছেন।
