
পাবনা সদর উপজেলার চকপৈলানপুর নয়নামতি এলাকার বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব আলোক মন্ডল আর নেই। আজ বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে তিন মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা । প্রবীণ ব্যক্তিত্ব আলোকম মন্ডলের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন । শোকাহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা আজ রাত বাদ এশা চকপৈলানপুর নয়নামতি ঈদগাহ ময়দানে জানাজা শেষে বালিয়াহালট কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। দৈনিক ভোরের দর্পণের পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদের শশুর আলোক মন্ডলের এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
