
আসামি ফরওয়ার্ডিং ও লিখন পদ্ধতির চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে রাজশাহীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
এছাড়া সেমিনারে বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অংশ নেন। সেমিনারে আসামি ফরওয়ার্ডিং ও মামলার লিখন পদ্ধতি আরও কার্যকর ও মানসম্মত করার বিষয়ে আলোচনা করা হয়।
