
১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
৭ ফ্রেরুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে পাবনা খ সার্কেল ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি চৌকস টিম ইন্সপেক্টর জনাব আব্দুর রহিমের নেত্তৃত্বে ভাঙ্গুড়া থানার দিলপাশার ইউনিয়ন এর পাচ বহর গ্রামের মো মজিবুর রহমানের ছেলে মো নুর আলম সাধু সরকার (৩৮) এর বাড়িতে দুপুর ১৩.০০ ঘটিকায় অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের ওয়ারড্রবের ভিতর থেকে ১০ কেজি গাজা এবং আসামীর স্বীকার মতেএকই জায়গা থেকে মাদক বিক্রির নগদ টাকা ৪৪৬৩০০( চার লাখ ছেচল্লিশ হাজার তিনশত টাকা) উদ্ধার পূর্বক আসামি কে গ্রেফতার করে একটি নিয়মিত মামলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের ভাংগুড়া থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জানান, মাদকের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের খবর পেয়ে আমরা এই তল্লাশি চালাই এবং ১০ কেজি গাঁজা ও নগদ ৪৪৬৩০০,( চার লাখ ছেচল্লিশ হাজার তিনশত টাকা),উদ্ধার করি। সেইসঙ্গে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার, আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ টাকা।
