
কালিগঞ্জ উপজেলা জুড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি সুলভ মূল্যে দুধ ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।পহেলা রমজান থেকে শুরু উক্ত সুলভ মূল্যে দুধ ডিম বিক্রয় কেন্দ্রে গুলোতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালিগঞ্জ সাতক্ষীরা কতৃক আয়োজিত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে এর সভাপতিত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোকির আহমেদ।উক্ত বিক্রয় কেন্দ্রগুলো থেকে পহেলা রমজান হতে ক্রেতাবৃন্দরা সুলভ মূল্যে দুর ডিম ক্রয় করে চলেছে। গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা মিটানোর লক্ষ্যে প্রতি কেজি গরুর দুধ ৭০ টাকা,সাদা ডিম সাড়ে সাত, লাল ডিম ৮ টাকা দরে বিক্রয় অব্যাহত আছে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে এ প্রতিনিধিকে জানায়।
ছবিঃ কালিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
