
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–এর মাননীয় প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জু (সুমন)–কে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক নিরপেক্ষ পত্রিকা–এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট নজরুল গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মদ আতা উল্লাহ খান।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ সচিবালয়–এ প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎটি ছিল আন্তরিক ও সৌজন্যমূলক, যেখানে রাষ্ট্রীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জনসম্পৃক্ততা বিষয়ে মতবিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
