
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি, পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক নিরপেক্ষের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট নজরুল গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মদ আতা উল্লাহ খান।
এ সময় তিনি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দেশের শ্রম ও প্রবাসী কল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গণ অধিকার পরিষদ-এর সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি হিসেবে নুরুল হক নুর দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার রাজনৈতিক দায়িত্ব আরও বিস্তৃত হয়েছে।
এদিকে, দৈনিক নিরপেক্ষ-এর পক্ষ থেকেও তার নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানানো হয়েছে।
