
পাবনায় উচ্চমূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। National Security Intelligence (এনএসআই) পাবনার যুগ্ম পরিচালক তৌফিক ইকবালের নির্দেশনায় এবং উপপরিচালক এ.বি.এম লুৎফুল কবিরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
আজ বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফুয়াদ। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, তিনি প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি করছিলেন। পাশাপাশি তার কাছে মজুদ থাকা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে এনএসআইয়ের উপপরিচালকসহ প্রায় ১০ জন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
