
পাবনা জেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে Rapid Action Battalion (র্যাব)। মঙ্গলবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন মো. আর বকর প্রামাণিক (৫৮) ও মো. ইসলাম প্রামাণিক (৪৮)। অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজগান, তিনটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
