
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি কোল্ডস্টোরেজ এর সামনে একটি কালভাটের মুখ বন্ধ করে জায়গা ভরাট করেছে কতিপয় ব্যক্তিরা।
কালভার্টটির মুখ থেকে একটি বড় চ্যানেল রয়েছে যা অর্থ এলাকার পানি নিষ্কাশনের জন্য।
সেই খালটি সংযুক্ত হয়েছে ছোট যমুনা নদীতে
হঠাৎ করে কালভার্টের মুখ ভরাট করায় বিপাকে পড়েছে কৃষকরা।
স্থানীয়রা বলছেন যেখানে সরকার খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে সেখানে খালভরাট করা কতটুকু যৌক্তিক।
স্থানীয় কৃষকরা বলছেন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হলে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এমন তো অবস্থায় বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
এদিকে জায়গা ভরাটকারি সুলতান মাহমুদের সঙ্গে কথা বললে তিনি বলেন জায়গাটি আমরা ক্রয় করেছি এটি আমাদের ক্রয় কৃত জায়গা। আমার জায়গা আমি ভরাট করছি।
তবে স্থানীয়রা বলছে আশেপাশে কয়েকটি গ্রাম এবং মাঠের সকল পানি প্রবাহ এই বিশাল ক্যানেলটি বন্ধ করেছে এর ফলে কৃষি ফসলী জমি জলাবদ্ধতায় ডুবে গিয়ে ফসল নষ্ট হতে পারে দীর্ঘদিনের এই পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ হলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকা ফসল ডুবে যাবে।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন সরকার কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ কালভার্ট নির্মাণ করে পানি নিষ্কাশনের জন্য অথচ পানি প্রবাহের একমাত্র পথ আজ বন্ধ হয়েছে।
কাল ভোটের মুখে ব্যক্তিগত জায়গা হতে পারে এমন বিষয় নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
