
রাঙামাটির কাপ্তাই এলাকায় নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানা মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) এবং এসসিসি নং-১৫৭/২৬ (তারিখ: ১৪ মার্চ ২০২৬) এর
প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সাইমুম ইসলাম, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান ও এসআই (নিঃ) সুজন শর্মা। এ সময় তাদের সঙ্গে কনস্টেবল ওমর ফারুক ও কনস্টেবল শামছুল আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান পরিচালনা করে শনিবার (১৫ মার্চ ২০২৬) বিকাল প্রায় ৩টার দিকে কাপ্তাই থানাধীন এলাকা থেকে ভিকটিম ক্রয়চিং মার্মাকে উদ্ধার করা হয় এবং তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে।
উদ্ধারকৃত কিশোরী জীবতলী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের মুরালীপাড়া সড়কের বাসিন্দা উচিংপ্রু মার্মা ও ক্রাক্রো মার্মার কন্যা।
পুলিশ জানায়, আগামীকাল কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে রাঙামাটি জেনারেল হাসপাতাল এ পাঠানো হবে।
