
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালীগঞ্জের কাকশিয়ালী নদীর তীরেে সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে উপস্থিত উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান বিকেলে কালিগঞ্জে কাকশিয়ালি নদীর তীর ঘেঁষে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. হাফিজুর রহমান শিমুল এবং সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক শেখ আল নূর আহমেদ ইমন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লা ইব্রাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য খায়রুল আলম, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, ইউপি সদস্য শেখ খায়রুল আলম,মোঃ ফজজুল হক, শেখ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মো. মহসিন, সদস্য আনারুল ও, দন্ত চিকিৎসক.শফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ছবিঃ কালীগঞ্জের কাকশিয়ালী নদীর তীরে সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
