
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে ৬৪৮০ টি পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
অপরদিকে পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদে ৮৫৭০ টি পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করে ইউপি চেয়ারম্যান মো. সোহাগ হোসেন এ সময় ট্যাগ অফিসার ও ইউপি সকল সদস্য উপস্থিত ছিলেন।
১৫ মার্চ( রবিবার) সকাল সাড়ে ৯ঃ০০ টায় ১০ নং হরিরামপুর ইউনিয়ন এবং ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল ১১ টায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম।এ সময় পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপকার ভোগিরা ঈদের সময় এই চাল পেয়ে উপকার ভোগিরা বেজায় খুশি।
