
সাতক্ষীরায় কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী ২৬ অনুষ্ঠিত হয়েছে।২২ মার্চ রবিবার সকাল দশটায় কাকশিয়ালী নদীর তীর ঘেঁষে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে মোট ৯৩ টি এসএসসি ব্যাচের শত শত সাবেক এবং বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত।আকাশী কালারের টিশার্ট পরিহিত গলায় এবং বুকে ব্যাচ ধারণ করে সুসজ্জিতভাবে ব্যান্ড পার্টি শব্দের তালে তালে সিনিয়র জুনিয়র শিক্ষার্থী মিলে মিশে সর্বপ্রথমে একটি রিয়ালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। নির্মিতব্য সুউচ্চ স্টেজ এবং সুদূরপ্রসারী মনোরম প্যান্ডেলে বিদ্যালয়ে পুনর্মিলনী ২৬ এ্যালামনায়ের আহবায়ক এটিএম শরিফুল আজাদ ও মোঃ জহিরুল হকের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানের সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল ইসলাম ও সুকুমার দাস বাচ্চু সহ একের অধিক ব্যক্তির ধাপে ধাপে সঞ্চালনায় ৯৩ তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম,জেলা জামাশয়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু।এ্যালামনায় গ্রুপের আহবায়ক এটিএম শরিফুল আজাদের স্বাগত বক্তব্যের পর বক্তব্য প্রদান করেন বিদ্যালয় প্রধান শিক্ষক।বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক,প্রভাষক,আইনজীবী,ব্যবসায়ী, রাজনীতিবিদ,সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি আলোচনা সভা,দুপুরে মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান সর্বশেষ রাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ছবিঃ কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২৬ আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দীস রবিউল বাসার।
