
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গতকাল দিবাগত গভীর রাতে আনুমানিক তিনটার সময় বিজিবি’র টহলরত সীমান্তে অভিযানে মালিকবিহীন ১,৮০,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
২৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, জি+ ২৭ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার সকাল দশটায় এক প্রেস ব্রিফিং এ অভিযানের বিষয়ে নিশ্চিত করে বলেন আমাদের চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় গত গভীর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক আনুমানিক রাত ০৩ ঘটিকায় ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
