
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জের ফতেপুরে স্বপ্ন নারী দলের উদ্যোগে সুপেয় পানির প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টায় উপজেলার ফতেপুর পাড় পাড়া গ্রামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা ওয়াটার এইটের আর্থিক সহযোগিতায় এবং রূপান্তর সংস্থার বাস্তবায়নে ইসিয়ার ওয়াশ প্রকল্পের আওতায় স্থাপিত এ পানির প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী।স্বপ্ন নারী দলের সভাপতি স্বপ্না পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপান্তর সংস্থার ইসিয়ার ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক তসলিম আহমেদ। মনিটরিং অফিসার সাদিয়া সুলতানা, ফাইন্যান্স অফিসার নারায়ন মন্ডল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়া, কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আমজাদ হোসেন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম মন্টু, পরজিৎ সরকার ও রেজাউল ইসলাম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন নারী দলের সদস্য লাবনী আক্তার মিম, রেহানা পারভীন, রুবাইয়া পারভীন, জাহানারা পারভীনসহ ইউনিয়ন সুপারভাইজারগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সুপেয় পানির প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে এলাকার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণ হবে।
ছবিঃ কালিগঞ্জের ফতেপুরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
