
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টেের পিস ফর ফ্যাসিলিটি পিএফজি ও ইয়ূথ পিস অ্যাম্বাসেডর সমন্বয়ে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ মার্চ সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে পি এফ জির অ্যাম্বাসেডর ও জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলার সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে পিএফজির উপজেলা সমন্বয়ক সাংবাদিক সুকুমার দাস বাচ্চু ও খুলনা বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আবু তাহেরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ মাসুদুর রহমান রঞ্জু। বক্তব্য প্রদান করেন এম্বাসেডর শেখ সাইফুল বারি সফু,আখতারুজ্জামান পল্টু, শেখ আনোয়ার হোসেন,অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম,সাংবাদিক হাফিজুর রহমান শিমুল,লাইলী পারভীন,মিলন কুমার ঘোষ ও শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ। অনুষ্ঠানের উপস্থিত উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ ও পিএফজির সদস্য শেখ শরিফুল ইসলাম,সদস্য,আব্দুল করিম মামুন হাসান, আহমাদুল্লাহ্ বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম,প্রভাষক মোহিব্বুল্লাহ্ শান্তি কুমার সরকার, নয়ন দাস, শেখ পারভেজ ইসলাম,ইউপি সদস্যা লাইলী পারভীন,এলা দেবী মল্লিক,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ।সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে হাঙ্গার প্রজেক্ট এর পিস ফর ফ্যাসিলিটি পি এফ জির বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা সহ আগামী কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।
ছবিঃ কালিগঞ্জে পিএফজি ও ইয়ূথ পিস অ্যাম্বাসেডর সমন্বয়ে বার্ষিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্য রাখছেন এম্বাসেডর ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু।
