
দিনাজপুরের ফুলবাড়ী আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৬৫৬৫০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ (শুক্রবার) দিবাগত রাতে
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অধিনায়ক
লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, (পিএসসি) এর দিক নির্দেশনায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং তাজপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৭৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৫,৬৫০/- (পঁয়ষট্টি হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র সুদক্ষ অধিনায়ক
“লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, (পিএসসি)” বলেন
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র আওতাধীন সীমান্তে প্রত্যেকটি ক্যাম্পে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমাদের দক্ষ জোয়ানরা যেকোনো তৎপরতা প্রস্তুত রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চলমান রয়েছে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
