
অদ্য ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ভাঙ্গুড়া থানা এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
এসআই (নিঃ) মোঃ আল-আমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন জরুরি ডিউটি পালনকালে বেলা আনুমানিক ১টা ১৫ মিনিটে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সালাম ব্যাপারীর বাড়ির সামনের গলিতে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে।
সংবাদের প্রেক্ষিতে বেলা আনুমানিক ১টা ২৫ মিনিটে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ধাওয়া করে একজনকে আটক করা সম্ভব হয়।
আটককৃত আসামী: ১. মোঃ রিফাত (৩০), পিতা: মোঃ রেজাউল করিম, সাং: দক্ষিণ মেন্দা রেলপাড়া, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা।
পলাতক আসামী: ২. মোঃ রিয়াদ (৩৫), পিতা: মোঃ রফিকুল ইসলাম, সাং: মসজিদপাড়া, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার নিকট হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১২,৪০০ (বার হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
