
পাবনায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ পাবনা। মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনা সদর থানা পুলিশ এক সফল অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার পুলিশ সুপার জনাব মো. আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. শরিফুল ইসলামের সরাসরি নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুততম সময়ের মধ্যে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণীতে জানা যায়, ভুক্তভোগী নাবালিকা শিশুকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং: ৫৪, তারিখ: ২৮/০৪/২০২৬। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং আসামিকে আইনের আওতায় আনা হয়।
পাবনা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু ও নারী নির্যাতনসহ যেকোনো ধরণের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
